মালদা

পণের দাবিতে গৃহবধুকে পুরিয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে

পণের দাবিতে গৃহবধুকে কেরসিন তেল ঢেলে জ্যান্ত পুরিয়ে মেরে ফেলার চেষ্টার অভিযোগ উঠল শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে। আহত গৃহবধু রাজশ্রী চৌধুরী আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার তিলাশন এলাকায়। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। 

        জানা গিয়েছে, গত দুই বছর আগে প্রেম করে বিয়ে করে তিলাশনের বাসিন্দা পেশায় চাষী সুমিত চৌধুরী। মেয়ের মা দ্রোপদি চৌধুরী বলেন বিয়ের পর থেকে টাকার জন্য তার মেয়ের ওপর অত্যাচার শুরু করে মেয়ের শ্বশুর বাড়ির লোকেরা। এবার তাদের কাছ থেকে দুই লক্ষ টাকা দাবি করে। মেয়ের বাবা পেশায় শ্রমিক। তার পক্ষে অতো টাকা দেওয়া সম্ভব না। তা স্বত্বেও তিনি সেই টাকার মধ্যে ৫০হাজার টাকা দেয়। কিন্তু বাকি টাকা দিতে পারেনি। এরপর থেকে স্বামী সহ শ্বশুড় বাড়ির লোকেরা মেয়ের ওপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয়। আর এই নিয়েই গ্রামে বসে সালিশীসভা। সেখানে তাদের ভালোভাবে থাকার নির্দেশ দেওয়া হয়। এরপর থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। সম্প্রতি মেয়ের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য চাপ দিতে থাকে বলে অভিযোগ। কিন্তু কষ্ট সহ্য করেও মেয়ে ওখানেই ছিল। বুধবার ওই টাকা নিয়ে আসতে অস্বীকার করলে রাজশ্রীকে মারধর করে বাড়িতে থাকা কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় শ্বশুর বাড়ির লোকেরা বলে অভিযোগ। গ্রামবাসীদের তৎপরতায় মেয়েকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে তাকে মালদা মেডিক্যালে স্থানান্তর করা হয়। তার শরীরের ৯০শতাংশ পুরে গিয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।